সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

হেলিকপ্টারে বউ আনলেন কৃষক রাসেল

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
হেলিকপ্টারে বউ আনলেন কৃষক রাসেল - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: ছেলের জন্মের পর কৃষক বাবার ইচ্ছে ছিল হেলিকপ্টারে করে ছেলের বউ আনবেন। রোববার (৫ ডিসেম্বর) বাবার সেই স্বপ্ন পূরণ করেছে ছেলে। ময়মনসিংহ থেকে বউ নিয়ে ফিরেছেন টাঙ্গাইলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বাউসাইদ গ্রামের মহির উদ্দিনের একমাত্র ছেলে কৃষক রাসেল মিয়ার সাথে আড়াই মাস আগে বিয়ে হয় ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মুন্নু খার মেয়ে মিতু আক্তারের। রোববার কনেকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিয়ে আসেন। বরযাত্রীরা দুটি প্রাইভেটকার ও একটি বাসে কনে বাড়ি গেলেও বর যায় হেলিকপ্টারে। বিকেলে কনেকে নিয়ে ফেরেন। প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টারে আসা বর-বধূকে দেখতে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যতিক্রমধর্মী এই আয়োজন সামাল দিতে উপস্থিত ছিলো পুলিশ।

স্থানীয় বৃদ্ধ জিন্নত আলী বলেন, আমার বয়স ৮০ বছর। এই বয়সে এমন বিয়ে দেখিনি। হেলিকপ্টারে বউ আনে এটা প্রথম দেখলাম। রাসেল এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

কনে মিতু আক্তার বলেন, আমি কখনও কল্পনা করিনি আমার বর আমাকে হেলিকপ্টারে করে তার বাড়ি নিয়ে যাবে। আমি খুব খুশি।

বর রাসেল মিয়া বলেন, বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারটি ভাড়া আনা হয়। টাঙ্গাইল থেকে রওনা দিয়ে ময়মনসিংহ থেকে নববধূকে নিয়ে ফিরে এসেছি।

স্থানীয় ইউপি সদস্য মো. মুসা দেওয়ান বলেন, হেলিকপ্টারে বউ আনাকে কেন্দ্র করে সকাল থেকেই গ্রামে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা টাঙ্গাইল সদর থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান মুন্সি বলেন, বর পক্ষ নিরাপত্তার জন্য এক সপ্তাহ আগে আবেদন করে। সেই প্রেক্ষিতে নিরাপত্তা দেয়া হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102