নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার গোবিন্দগঞ্জ বীর মুক্তিযোদ্ধা চত্বরের আশরাফুর রহমান চৌধুরী কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলন ছাতক উপজেলা কমিটির সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ চৌধুরি শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংবাদিক আখতারুজ্জামান প্রমুখ।

সম্মেলনে বক্তব্য রাখছেন অতিথিরা।
সম্মেলন উদ্বোধন করেন হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সভাপতি রাদিকা রঞ্জন তালুকদার।