রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

আওয়ামী লীগের মনোনয়নের জন্য বিএনপি নেতার নাম সুপারিশ করায় শাল্লায় তোলপাড়

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
আওয়ামী লীগের মনোনয়নের জন্য বিএনপি নেতার নাম সুপারিশ করায় শাল্লায় তোলপাড় - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ শাল্লা উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও রাজাকারের ছেলেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার তালিকায় সুপারিশের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামীলীগের বিরুদ্ধে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়ার জন্য উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দীকের নাম তালিকার প্রথমে রেখে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ সুত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দীক আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান। সেই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অলিউল হক ও সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ওই বিএনপি নেতা ও রাজাকারের ছেলের নাম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করতে দিরাই শাল্লার সাংসদ ড. জয়াসেনকে সুপারিশ করেন।

সেই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকেও কোনো বিরোধীতা করেননি বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্চুক আটগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একজন বলেন, উপজেলা আওয়ামী লীগ তৃণমূলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত আবু বক্কর সিদ্দীকের নাম এক নম্বরে রেখে কেন্দ্রে পাঠানো হয়েছে। এজন্য তাকে মনোনয়ন না দিতে আওয়ামী লীগের হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করেন তিনি।

আওয়ামী লীগের মনোনয়নের জন্য বিএনপি নেতার নাম সুপারিশ করায় শাল্লায় তোলপাড় - Sunamganj Journal
কমিটির তালিখা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন বলেন, উপজেলা আওয়ামী লীগ জানিয়েছে এই আবু বক্কর বিএনপির না। আটগাও ইউনিয়নে দুই তিনজন আবু বক্কর সিদ্দীক রয়েছে। আর তালিকায় যার নাম দেয়া হয়েছে তিনি ছাত্রলীগের রাজনীতি করেছে বলে উপজেলা আওয়ামী লীগ জানায়। তাই এই নামটি নিয়ে এখন নানা অভিযোগ উঠছে। তাই আমরা যাচাই বাছাই করছি।

তিনি আরো বলেন, বিএনপি ও রাজাকারের ছেলেদের সাথে আওয়ামীলীগের কোনো সম্পর্ক হতে পারে না। যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, এখনো তালিকা জমা দেয়া হয়নি। আমরা যাচাই বাছাই করে কেন্দ্রে তালিকাও জমা দেব।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102