সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

বাহাড়া ইউনিয়নে নৌকার কান্ডারী হতে চান শ্যামাপদ সরকার।

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
বাহাড়া  ইউনিয়নে নৌকার কান্ডারী হতে চান শ্যামাপদ সরকার। - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ ৫ম ধাপের ইউনিয়ন নির্বাচন। নির্বাচনকে ঘিরে হাওরের রাজধানী সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল শাল্লার চারিদিকে চলছে আলোচনা। দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে অনেক নেতা-কর্মী ইতিমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন। অনেক সম্ভাব্য প্রার্থী সমর্থন আদায়ে জন্য ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। আত্বীয়-স্বজন-বন্ধু-বান্ধব, শুভাকাংকিদের মধ্যে নিজেদের প্রার্থীতার কথা প্রচার করছেন।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা শ্যামাপদ সরকার।

তিনি উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের কৃতিসন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নিবেদিত সৈনিক শ্যামাপদ সরকার এবার জনপ্রতিনিধি হয়ে জনতার সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখে সমাজ হিতেষী কাজ করে যাচ্ছেন। তিনি অবহেলিত, বঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তাঁর কর্ম প্রচেষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা সম্পর্কে শ্যামাপদ সরকার বাহাড়া ইউনিয়ন পরিষদে নৌকার কান্ডারী হতে চান উল্লেখ করে বলেন, দল যদি আমাকে মুল্যায়ন করে দলীয়ভাবে মনোনয়ন প্রদান করে তবে আমি নির্বাচন করবো। এক্ষেত্রে সবার সহযোগিতা বড়ই প্রয়োজন।

তিনি আরো বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আমরা বড় ভাই পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগ করার কারনে গ্রেফতার হন। তার অনুপ্রেরনায় অামি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে দলীয়ভাবে মনোনিত করা হবে বলে বিশ্বাস করি। সেই বিশ্বাস রেখেই আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমি অবহেলিত মানুষের জন্য কাজ করতে চাই।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102