দিরাই প্রতিনিধি: বিভিন্ন দৈনিকে কর্মরত সক্রিয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে ‘দিরাই রিপোর্টার্স ইউনিটি’ গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্ট এলাকায় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন করা হয়।
দৈনিক মানবজমিন দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ সরদারকে সভাপতি ও সিলেট ভিউয়ের দিরাই প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহসভাপতি পদে রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান, আকতার সাদিক, কোষাধ্যক্ষ রবিনূর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপু বণিক, সদস্য আবু হানিফ চৌধুরী, ইমন আমজাদ চৌধুরী মনোনীত হয়েছেন।