নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোশাহিদ আলম মহিম তালুকদার তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) লক্ষণ শ্রী ইউনিয়নের নীল পুর বিকলে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন।
মোশাহিদ আলম মহিম তালুকদার লিখিত ইশতেহার পাঠ করেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় মহিম তালুকদার বলেন, আমি যদি নির্বাচিত হই তা হলে কি কাজ করবও তা এই ইশতেহারের লিফলেট পড়লেই বুঝতে পারবেন।
আমি আপনাদের সহযোগিতা চাই। একই সাথে আবার বলতে আমাকে একটি বার ভোট পরীক্ষা করে দেখুন কি করতে পারি। আমি শত ভাগ আশাবাদী নির্বাচিত হতে পারলে লক্ষণ শ্রী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবও।
এ সময় উপস্থিত ছিলেন আরএনটি গ্রামের লিটন মিয়া, ৮ নং লক্ষণ শ্রী ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মহিনুর রহমান, চান মিয়া, সবুজ মিয়া, পপলু মিয়া প্রমুখ।