রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজারে চেয়ারম্যান নুর উদ্দিন ও সদস্য-সদস্যাদের সংবর্ধনা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
দোয়ারাবাজারে চেয়ারম্যান নুর উদ্দিন ও সদস্য-সদস্যাদের সংবর্ধনা - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতিকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নবাসীর উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

নরসিংপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ওয়াসিদ আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আশরাফুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান হাজী আব্দুল খালিক, নরসিংপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, নির্বাচিত ইউপি সদস্য ধন মিয়া, ইশ্রাঈল আলী, সাজ্জাদুর রহমান, ইউনুছ আলী, আলী হোসেন, সামছুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সদস্য আফরুজা খানম, জয়তুন নেছা, জোসনা বেগম মনিসহ প্রমুখ সদস্যবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের জনতা। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদসহ উপস্থিত সদস্য-সদস্যাদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102