সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

৫ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
৫ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে চায়ের বিলের পাওনা ৫ টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত যুবক আব্দুল জলিল ওরফে আলী (৩২)-এর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৩১ অক্টোবর দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামে নিহত আলী ও একই গ্রামের রসিক মিয়ার লোকজনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আরও ২০ জন আহত হন।

এ ঘটনায় নিহতের বড়ভাই আব্দুস সালাম বাদী হয়ে ২ নভেম্বর নগদীপুর গ্রামের চাদফর উল্লা’র ছেলে রসিক মিয়া সহ ২৯ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেছেন।

দিরাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের সপ্তাহখানেক আগে নিহত আলীর পক্ষের চা দোকানি মুরসালিনের সঙ্গে রসিক মিয়ার ভাই বাবুলের চায়ের বিলের পাওনা ৫ টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। বাবুল চায়ের বিল দিতে অস্বীকৃতি জানালে দোকানের ভিটা মালিক একই গ্রামের পাবেল মিয়া মুরসালিনের পক্ষ নেয়ে। দ্বন্দ্ব গড়ায় দুই গোষ্ঠীর মধ্যে। উপস্থিত লোকজন মিমাংসার চেষ্টা করলেও দ্বন্দ্বের রেশ রয়ে যায়।

এরপর ঘটনার দিন দুপুরে রসিক মিয়ার আরেক ভাই মাঝি দানিছ মিয়া ও পাবেলের চাচা মাঝি রয়েল মিয়ার মধ্যে পুর্বের ঘটনার জের ধরে নৌকা ভাড়া নিয়ে বাকবিতন্ডা হয়।

বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়। গুরুতর আহত আব্দুল জলিল ওরফে আলী সিলেটে লাইফ সাপোর্টে থেকে রোববার সকালে মৃত্যুবরণ করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান সংঘর্ষে আহত হয়ে একজনের মারা যাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর ওই মামলার ১৬ আসামী আদালত থেকে জামিন নিয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102