বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ছাতকের ভাতগাওঁ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
ছাতকের ভাতগাওঁ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিজয়ী - Sunamganj Journal

ছাতক প্রতিনিধি: ছাতকের ভাতগাওঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আওলাদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নৌকা প্রতিক নিয়ে তিনি পেয়েছেন মোট ৫হাজার ৬৫টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা মোঃ লিক্সন মিয়া ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩হাজার ৬শত ৬৯ ভোট।

এ ইউনিয়নে ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারন সদস্য পদে ৪২ জন ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো.আওলাদ হোসেন ও মোঃ লিক্সন মিয়া ছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করেছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো.কবির মিয়া (চশমা) ও জামায়াত নেতা উবায়দুল হক শাহীন (টেলিফোন) ।

প্রথম ধাপে তফশিল ঘোষিত হওয়া এই ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারনে প্রথম দফায় ভাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২ নভেম্বর এই ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।

এখানে পুরুষ ভোটার ১০ হাজার ৪শ’৯০জন ও মহিলা ভোটার ৯ হাজার ৯শ’৪৭জন। এই ইউপিতে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪শ’৩৭ জন। ইউনিয়নের ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সরব উপস্থিতি ছিলো।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102