সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দিরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
দিরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে এবং ভাটিপাড়ার সংঘর্ষের দিন তিনি হাজিরা দিতে সুনামগঞ্জের আদালতে ছিলেন। একটি মহল উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্রদীপ রায়কে একেক পর এক মিথ্যা মামলায় জড়িয়ে তার এগিয়ে যাবার পথ রুদ্ধ করে দিতে পায়তারা করছে। দিরাইবাসী ওই কুচক্রীদের সকল ষড়যন্ত্র রুখে দিবে জানিয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবলীগের নেতাকর্মীরা এসব কথা বলেন।

মঙ্গলবার বিকেলে দিরাই থানা পয়েন্টে যুবলীগের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রদীপ রায়কে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামী করা হয়েছে দাবী করে তার অবিলম্বে মুক্তি ও মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবী জানান বক্তারা। এসময় প্রদীপ রায় মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

দিরাই পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, জগদীশ সামন্ত, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, আব্দুস সাত্তার, মকসদ আলম, ওয়াহেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, শিবলী আহমেদ বেগ, রেজুয়ান হোসেন খান, শাহজাহান কাজী, যুবলীগ নেতা কামরুজ্জামান, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, শাল্লার আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন কাওসার, শাল্লা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নওশের মনির, দিরাই পৌরসভার কাউন্সিলর লিটন রায়, হেলেনা আক্তার খেলা, আবুল কাশেম সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ নেতারা।

গত ১৮ অক্টোবর উপজেলার ভাটিপাড়ায় জলমহাল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রুহেদ মিয়া নামে একজন খুন হন। এ ঘটনায় প্রদীপ রায়কে প্রধান আসামী করে ৭৩ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট মদিনা মার্কেট এলাকা থেকে প্রদীপ রায়কে আটক করে র্যাব-৯। রাতেই প্রদীপ রায়কে দিরাই থানায় হস্তান্তর করে র্যাব। পরদিন আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে সোমবার প্রদীপ রায়কে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102