মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে ৫৮৪জন প্রার্থীর মনোনয়ন জমা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নে ৫৮৪জন প্রার্থীর মনোনয়ন জমা - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ সদরে ৯টি ও শান্তিগঞ্জ উপজেলার ৮টি মিলে ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী,ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যদের মনোনয়নপত্র জমাদান শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মোটর সাইকেল ও ট্রাক দিয়ে শো-ডাউন করে সদর ও শান্তিগঞ্জ উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমাদান করেন।

দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আনুমানিক ৩৮ জন,ইউপি সদস্য পদে ৩৫০ ও সংরক্ষিত নারী আসনে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতকে সাথে নিয়ে পশ্চিম বীরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার প্রার্থী এডভোকেট দেবাংশু শেখর দাস ও সহ দলীয় নেতাকর্মীরা রির্টানিং অফিসার জাহিদুল ইসলামের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন,যুবলীগ নেতা মো. হযরত আলী,আওয়ামীলীগ নেতা রানা জায়গীরদার,যুবলীগ নেতা মো. নোম্মান প্রণব দাস মিঠু,মো. জামাল মিয়া,সাংবাদিক নাঈম তালুকদার,অসিত দাস,মো. মফজ্জল আলী, মছরু মিয়া,বানু দাস,নিতেশ তালুকদারসহ ইউনিয়ন আওয়ামীলী,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এছাড়াও শিমুলবাক ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান জিতু,স্বতন্ত্র প্রার্থী হিসেবে পশ্চিম বীরগাওঁ ইউপির বর্তমান চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম,স্বস্বতন্ত্র প্রার্থী মো. সামছুল ইসলাম এবং জয়কলস ইউপিতে চেয়ারম্যান পদে হাসান মাহমুদ তারেক সহ অনেকেই মনোনয়নপত্র জমাদান করেছেন।

এদিকে সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ইতিমধ্যে ২১ জন,ইউপি সদস্য পদে ১১০ জন ও নারী আসনে ৩০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ রয়েছে।

বিকেলে রঙ্গারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুল হাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সদর উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমাদান করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102