নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত জননেতা লুৎফুর রহমান সরকুম এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুঝাইগাঁও গ্রামের আখজুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইদ্রিস আলী (বীর প্রতীক), সিলেট জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক সৈয়দ আহমদ, ছাতক পৌর আওয়ামীলীগের আহবায়ক আব্দুল ওয়াহিদ মজনু প্রমুখ।