সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

জ্ঞানের আলো ছড়াচ্ছে দিরাইয়ে নায়লা বেগম স্মৃতি পাঠাগার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
জ্ঞানের আলো ছড়াচ্ছে দিরাইয়ে নায়লা বেগম স্মৃতি পাঠাগার - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: বই যদি হয় জ্ঞানের ভাণ্ডার, তাহলে নিঃসন্দেহে সেই ভাণ্ডারের ভাণ্ডার হচ্ছে পাঠাগার। ধর্মের চর্চার জন্য চাই মসজিদ-মন্দির, বিজ্ঞানের চর্চার জন্য ল্যাবরেটরি, তেমনি জ্ঞান চর্চায় জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য যেতে হবে পাঠাগারে। প্রায় ২বছর আগে বইপাগল যুবক ফারহানুল হক গড়ে তোলেন সেই জ্ঞানের বাতিঘর পাঠাগার। স্মৃতি রক্ষার্থে পাঠাগারটির নামকরণ করেন তার মায়ের নামে। ‘নায়লা বেগম স্মৃতি পাঠাগার’ প্রতিষ্ঠার পর থেকে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে বইপ্রিয় মানুষের মননে।

শাহ আব্দুল করিমের স্মৃতি বিজড়িত কালনী নদীর কূলে অবস্থিত দিরাই শহর। এই শহরে জন্ম নিয়েছেন অনেক প্রখ্যাত গুণিজন। শহরের হারানপুরে কালনীর শাখা চামটি নদীর তীরে স্থাপিত হয়েছে “নায়লা বেগম স্মৃতি গণ পাঠাগার”।

পাঠাগারটিতে প্রতিদিন শিক্ষার্থী, নবীন, প্রবীণ আর যুবাদের মিলনমেলা হয়। তারা এসে বই, খবরের কাগজ পড়েন। প্রতি মাসে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে হয়ে থাকে বিভিন্ন ধরনের জ্ঞানঅর্জন এবং মেধাবিকাশমূলক প্রতিযোগীতা। গণ পাঠাগারটি প্রবাসী এবং স্থানীয় ব্যাক্তিদের সহযোগীতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

পাঠাগারের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা মোঃ ফারহানুল হক বলেন, দিরাই শহরে একমাত্র গণ পাঠাগার হচ্ছে এটি। মানুষকে বইমুখী করার পাশাপাশি মায়ের স্মৃতি রক্ষার্থে এমন উদ্যোগ নেই। প্রতিষ্ঠার স্বল্প সময়েই পাঠাগারটি স্থানীয়দের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেছে। অবহেলিত ভাটি অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে কাজ করতে পেরে আমি খুশি।

পাঠাগারটিতে বর্তমানে হাজারের অধিক দেশি, বিদেশি বই রয়েছে। সদস্য সংখ্যা দুই শতাধিক। প্রতিদিন অর্ধশতাধিক পাঠক নিয়মিত পাঠাগারে পাঠ করতে আসেন। পাঠাগারে বই ও পাঠকের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে বলে জানান ফারহানুল হক।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102