সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

হত্যা মামলায় দিরাই উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি সিলেটে গ্রেপ্তার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
হত্যা মামলায় দিরাই উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি সিলেটে গ্রেপ্তার - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: হত্যা মামলায় সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রদীপ রায় দিরাই উপজেলার আলোচিত রুহেদ হত্যা মামলার প্রধান আসামি। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১১টায় সিলেট নগরীর মদীনা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, উদির হাওর জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে একজন নিহত হয়। এ ঘটনার পাঁচ দিন পর ২২ অক্টোবর নিহতের ভাই সুহেদ মিয়া বাদী হয়ে দিরাই থানায় মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান জানান, হত্যা মামলায় আসামি প্রদীপ রায়কে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102