সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুন্দর সমাজ বিনির্মানে সাহিত্য সংস্কৃতির বিকল্প নেই

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
সুন্দর সমাজ বিনির্মানে সাহিত্য সংস্কৃতির বিকল্প নেই - Sunamganj Journal

দিরাই প্রতিনিধিঃ সাহিত্য-সংস্কৃতির পরিচর্যা ছাড়া একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। যেকোনো দেশ জাতি কিংবা সমাজের উন্নয়ন অগ্রগতির জন্য এই বিষয়গুলোর সর্বাধিক প্রাধান্য দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দিরাইয়ের গুণীজনেরা।

স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উপলক্ষে জাগোভাটি ডটকমের বিশেষ স্মারক ‘ সূবর্ণজয়ন্তী’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত দিরাইয়ে প্রথম ব্যতিক্রমী এই স্বারকটির মোড়ক উন্মোচন করা হয়।

জাগো ভাটির সম্পাদক প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে এবং দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম চৌধুরী।

জমকালো এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এড.রিপা সিনহা, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।

উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ,বাংলাদেশ জাসদ উপজেলা শাখা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,দিরাই সরকারি কলেজ’র প্রভাষক পারভেজ আহমেদ, প্রভাষক মুস্তাহার মিয়া মোস্তাক,মকসুদ আলম,পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী, বিভাগীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক নেজাবুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিষ্ণুপদ দাস,সহ সভাপতি মুজিবুর রহমান,শুকুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী,তাজুল ইসলাম,জাগোভাটি ডটকম’র শাল্লা প্রতিনিধি পাবেল আহমেদ, হারুন মিয়া,জাগোভাটি ডটকম’র স্টাফ রিপোটার্স রাজিব দাস,হেলু মিয়া,আলম হুসাইন,আমির উদ্দিন,কৃষ্ণ সরকার,শিমুল দাস তালুকদার, পপি পাল প্রমূখ।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দিরাইয়ের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভাটি এলাকার পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোভাটি ডটকমের আয়োজনে স্মারক গ্রন্থটি করা হয়। যেখানে বাংলাদেশ, বঙ্গবন্ধু,এবং মুক্তিযুদ্ধের সময় ভাটির এলাকার অবস্থা সহ সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102