শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় ইঁদুরের বিষ খেয়ে দুই ছেলেসহ মায়ের আত্মহত্যার চেষ্ঠায় আখি বেগম(৩০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এসময় দুই ছেলে আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত হলেন, সুলতানপুর গ্রামের জেলে সামছুল হকের স্ত্রী ও আহত ছেলেরা হলেন, সিয়াম(১০) ও রবিউল(৬)।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ ভোরে হাওরে মাছ ধরতে যান সামছুল হক। মাছ ধরা শেষে বাড়িতে সকাল ৯টায় আসেন। ঘরে ডুকেই দেখেন দুই ছেলে সন্তান ব্যাথায় কান্নাকাটি করেন। একটু পরেই সিয়াম বমি করেন। এরপর সতার বাবা সামছুল হকসহ স্বজনদের কাছে বলেন তার মা তাদেরকে বিষ খাওয়ানো হয়েছে। সামছুল হক দ্রæত তাদেরকে নিয়ে নৌকা পথে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। পরে সিলেট নেয়ার পথে আখি বেগমের মৃত্যু হয়।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার ডা. মোঃ সুমন বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে রেফার্ড করি। মহিলাটির অবস্থা বেশি খারাপ ছিল কিন্তু সিলেট নেয়ার পথেই মারা যান।
বিস্তারিত পরে আসছে।