শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা

তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনের তালা ভেঙে প্রায় ২০ লাখ টাকার অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের ফার্ণিচার চুরির মামলায় হাফিজুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাদাঘাট ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের সংলগ্ন বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক থেকে তাকে আটক করা হয়।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত হাফিজুর রহমান বাদাঘাট (নাগরপুর) গ্রামের রহিছ উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পৈলনপুর গ্রামের মৃত হাজী সিরাজুল হকের ছেলে নাছির উদ্দীন প্রায় ১২ বছর ধরে বাদাঘাট বাজারের তাজুল ইসলাম মার্কেটে দোকানঘর ও গোডাউন ভাড়া নিয়ে ‘মেসার্স নাসির এ্যালুমিনিয়াম এন্ড প্লাস্টিক ফার্ণিচার’ নামে ব্যবসা পরিচালনা করে আসছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কয়েকদিন আগে মার্কেটের মালিক আবুল কালাম আজাদ ব্যবসায়ী নাছির উদ্দীনকে দোকানঘর ও গোডাউন ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই রাত আনুমানিক ১টার দিকে আবুল কালাম আজাদ (৪৫), তার ছেলে তারিকুল ইসলাম (২২), ছোট ভাই আবুল হাসান (৪১), হাফিজুর রহমান (৩৫), রহমত আলী (৩৫), নুর আলম (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন গোডাউনের তালা ভেঙে ভেতরে থাকা অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের ফার্ণিচারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন ১৬ জুলাই সকালে নাছির উদ্দীন বাজারে গিয়ে গোডাউনে নতুন তালা দেখতে পান। বিষয়টি তিনি আশপাশের দোকান মালিক এবং বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান। পরে তাদের উপস্থিতিতে গোডাউনের তালা খুলে ভেতরে গিয়ে মালামাল না পাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি।

এ ঘটনায় ওই দিনই নাছির উদ্দীন বাদী হয়ে আবুল কালাম আজাদ, তার ছেলে তারিকুল ইসলাম, ছোট ভাই আবুল হাসান, হাফিজুর রহমান, রহমত আলী ও নুর আলমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে তাহিরপুর থানায় মামলা করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে আটক করেছে।

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার একজন আসামিকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102