রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব-প্রধানমন্ত্রী অক্টোবরে শুরু হচ্ছে প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুরের হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৮ সম্পত্তি আত্মসাদের চেষ্ঠায় প্রবাসীর বৃদ্ধ পিতার উপর হামলা ও ছিনতাই, গ্রেপ্তার ২ হাওর ও দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনায় সরকার-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার ধোপাজান নদী রক্ষায় মতবিনিময় সভা, ২১ সদস্যের কমিটি গঠন শাল্লার উজানগাঁও থেকে বিট্রিশ আমলের মেগনেট উদ্ধার অস্তিত্বই নেই প্রতিষ্ঠানের, একই নামে দুই প্রকল্প দেখিয়ে বরাদ্দ উত্তোলনের অভিযোগ ধোপাজান চলতি নদী রক্ষায় ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন জগন্নাথপুরে মাদক মামলায় দুই আসামি গ্রেপ্তার চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা হামহাম জলপ্রপাতে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার

বাংলাদেশ-নেপাল পার্লামেন্টের অভিজ্ঞতা বিনিময় চায় ইউএনডিপি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বাংলাদেশ-নেপাল পার্লামেন্টের অভিজ্ঞতা বিনিময় চায় ইউএনডিপি - Sunamganj Journal

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও নেপালের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (১৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউএনডিপির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইউএনডিপি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় করে। এ সময় বাংলাদেশ ও নেপালের সংসদ সদস্যদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেয় সংস্থাটি, যার সঙ্গে একমত পোষণ করেন ডেপুটি স্পিকার।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সমাজের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রয়োজন অনুযায়ী আইন সংশোধনেরও প্রয়োজন রয়েছে।

তিনি সংসদ লাইব্রেরিতে সদ্য স্নাতকদের জন্য পার্লামেন্টারি ফেলোশিপ বা ইন্টার্নশিপ কর্মসূচি চালুর ইউএনডিপির প্রস্তাবকে স্বাগত জানান। পাশাপাশি সংসদের ই-পার্লামেন্ট বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে তিনি বলেন, সংসদের কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের প্রকল্পের সঙ্গে যেন কাজের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সংসদ সদস্যদের জন্য ইউএনডিপির ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্যোগকেও তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন।

ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নের নেতৃত্বে প্রতিনিধিদলে সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট ড্রাগান পোপোভিচ, তানভীর মাহমুদ, প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102