শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

আমির-গৌরীর নতুন ঠিকানা বিলাসবহুল স্কাই ভিলা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
আমির-গৌরীর নতুন ঠিকানা বিলাসবহুল স্কাই ভিলা - Sunamganj Journal

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি মুম্বাইয়ে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। শুধু নতুন সংসারই নয়, পুরো পরিবারকে এক ছাদের নিচে রাখার পরিকল্পনাও করছেন তিনি। চলমান পুনর্নির্মাণ প্রকল্প শেষ হলে মুম্বাইয়ের খার এলাকায় একটি বিলাসবহুল বহুতল ভবনে পরিবারের সদস্যদের নিয়ে থাকার পরিকল্পনা করছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নবদম্পতি আমির খান ও গৌরী স্প্র্যাট ভবিষ্যতে মুম্বাইয়ের খার এলাকার মেরিনা অ্যাপার্টমেন্টস পুনর্নির্মাণ প্রকল্পে তৈরি হওয়া একটি বিলাসবহুল বহুতল ভবনে বসবাস করবেন।

কয়েক দশক ধরেই মেরিনা অ্যাপার্টমেন্টসে একাধিক ফ্ল্যাটের মালিক আমির। ইউনিয়ন পার্ক এলাকার সঙ্গে তার দীর্ঘদিনের আবেগের সম্পর্ক রয়েছে। পাশাপাশি এই এলাকার কাছেই রয়েছে তার চাচাতো ভাই ও নির্মাতা মনসুর খানের বাংলো, যা জায়গাটিকে তার কাছে আরো বিশেষ করে তুলেছে।
পুনর্নির্মাণ কাজ শেষ হলে নতুন টাওয়ারে আমিরের মালিকানায় প্রায় এক ডজন ফ্ল্যাট থাকতে পারে। এরই মধ্যে পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট নির্ধারণের কাজও শুরু করেছেন তিনি। ভবনের সর্বোচ্চ তিনটি তলায় স্ত্রী গৌরী স্প্র্যাট ও তাদের ছেলে কুইনকে নিয়ে থাকার পরিকল্পনা রয়েছে তার।

এই প্রকল্পের আওতায় বর্তমান দুটি আবাসিক ভবন ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ চলছে এবং ২০৩০ সালের মধ্যে এটি শেষ হতে পারে।

প্রকল্পটি শেষ হলে আমির যে অংশে থাকবেন, সেটা একটি বিলাসবহুল ‘স্কাই ভিলা’ রূপ পাবে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফ্রি প্রেস জার্নাল–এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম স্ত্রী রীনা দত্তের ঘরে জন্ম নেওয়া ৩৩ বছর বয়সি ছেলে ও অভিনেতা জুনায়েদ খানের জন্যও একটি পুরো ফ্লোর প্রস্তুত করা হচ্ছে।

এছাড়া, আমিরের মা জিনাত হুসাইন, তার দুই বোন নিখাত ও ফারহাতের জন্যও একই আবাসন প্রকল্পে ফ্ল্যাট রাখার পরিকল্পনা রয়েছে। ফারহাতের স্বামী রাজীব দত্ত, যিনি রীনা দত্তের ভাই।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102