সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে - Sunamganj Journal

বিনোদন ডেস্ক: কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’র রেশ শেষ না হতেই শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা এসেছে।

ঢাকাই সিনেমার এই নায়ককে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘প্রিয়তমা’ নির্মাতা হিমেল আশরাফ, যা মুক্তি পাবে আগামী রোজার ঈদে। এ সিনেমাটিও প্রযোজনা করছেন ‘প্রিয়তমা’ প্রযোজক আরশাদ আদনান।

শাকিবের নতুন সিনেমার নাম ও পোস্টারও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক আশরাফ।

আশরাফ রোববার ফেইসবুকে লেখেন, “গত ঈদের আগে বলেছিলাম প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস করতে। আজ বলে গেলাম, শাকিব খান এবং আরশাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে প্রিয়তমার সকল রেকর্ড। আসছে।”

এর কয়েক ঘণ্টা পর ‘রাজকুমার’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন আশরাফ। বুঝতে বাকি থাকে না, এই ‘রাজকুমার’ আগামী ঈদে শাকিবের চমক।

‘প্রিয়তমা’ সিনেমার ‘সাফল্যের’ পর শাকিব খান, প্রযোজক আশরাদ আদনান এবং পরিচালক হিমেল আশরাফ ‘ত্রয়ী জুটি’র আখ্যা পেয়েছেন। এই ত্রয়ী এবার নিয়ে আসছেন ‘রাজকুমার’। নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

‘রাজকুমার’ সিনেমার ঘোষণা অবশ্য এসেছিল আরও এক বছর আগে। গেল বছরের মার্চে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা হিমেল আশরাফ, এমন ঘোষণা দিয়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে মহরতও হয়েছিল।

তখন সিনেমার নায়িকা হিসেবে আমেরিকান অভিনেত্রী ও মডেল কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

কয়েকদিন আগে কফিকে নিয়ে আশরাফ বলেছেন, তিনি মনে করেন ‘রাজকুমার’ সিনেমার জন্য আমেরিকার এই অভিনেত্রীকে নির্বাচন করার সিদ্ধান্ত তার ভুল ছিল না।

গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সিনেমাটি নিয়ে আরও কোনো কথাবার্তা শোনা যায়নি।

এবার ‘রাজকুমার’ এর নতুন ঘোষণা এলেও বদলে গেছে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম। শাকিবের এস কে ফিল্মসের ব্যানারে সিনেমাটি আর হচ্ছে না। এবারে প্রযোজনা করছে আরশাদ আদনান প্রোডাকশন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102