সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাল্লায় “শ্রমিক ইউনিয়ন” সমিতির নামে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
শাল্লায় "শ্রমিক ইউনিয়ন" সমিতির নামে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় “শাল্লা উপজেলা শ্রমিক ইউনিয়ন” নামে ভূয়া এক সংগঠনের নাম ভাঙিয়ে অসহায় ও দরিদ্র নারীদের কাছ থেকে কার্ড ও ফরম দিয়ে জনপ্রতি সাড়ে ৬শ’ টাকা করে হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চক্রের মূল হোতা শেখ ইকবাল হোসেন (বাদশা)।

শুক্রবার(২৫ মার্চ) উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কক্ষে “শাল্লা উপজেলা শ্রমিক ইউনিয়ন” নামের কার্ড দিয়ে টাকা নিতে দেখা যায় তাকে।

সরেজমিনে গিয়ে দেখেন “শাল্লা উপজেলা শ্রমিক ইউনিয়ন” নামের কার্ড একটি টেবিলে স্তূপ করে রাখা হয়েছে। কার্ডগুলো সাড়ে ৬শ’ টাকার বিনিময়ে নিচ্ছেন কিছু নারী শ্রমিক।

এসময় সাংবাদিকদের দেখে উপস্থিত শ্রমিকদের কার্ডের বিষয়ে প্রশ্ন করলে জানান, তাদের বলা হয়েছে ৬মাস পরপর ১৮শ’ টাকা ভাতা দেওয়া হবে। বিভিন্ন কাজও তারা করতে পারবেন। প্রতি মাসে আবার ৫০টাকা চাঁদাও দিতে হবে। এভাবেই গ্রামের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে শেখ ইকবাল হোসেন।

এর আগে “শাল্লা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন” নামেও কার্ড বিতরণ করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এভাবেই সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে পৃথক পৃথক সংগঠনের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ইকবাল হোসেন নামের এই প্রতারক। বিভিন্ন গ্রামে নিজে না গিয়ে দালালের মাধ্যমে টাকা নিয়েছেন প্রতারক ইকবাল হোসেন।

মল্লিকা বেগম নামে এক শ্রমিক বলেন, সাড়ে ৬শ’ টাকা দিয়েছি। কইছে ৬মাস পরে ভাতা দিবো, কাজ আইলে কাজ দিবো। অনেক মাইনসে টাকা দিতাছে। আমরা তো ভালো কইরা জানি না।

উপজেলার রেখা রাণী রায় বলেন, গত বছর ৭৬জন শ্রমিকের নামে কার্ড দিয়ে ১৫০ টাকা করে নিয়েছেন এক ব্যক্তি। আমাদের বলেছেন প্রতিদিন কাজ করলে ৬শ’ টাকা রোজ দেওয়া হবে। সরকারি রিলিফও দেওয়া হবে। পরে কিছুই দেওয়া হয় নি। অন্যান্য মানুষের কাছ থেকে আরো বেশি টাকা নিয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে শেখ ইকবাল হোসেন বলেন, সাড়ে ৬শ’ টাকা তার কার্ডসহ যা কিছু আছে ইডার খরচ। এধরণের আর কোনো উপজেলায় কমিটি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এনিয়ে গবেষণা করেননি। সেটির খবর নেই নাই। এই সংগঠনে ৮শ’ ৭জন সদস্য রয়েছে বলে জানান তিনি। সংগঠনের নেতৃত্বও তিনি একাই দেন বলে জানান।

এবিষয়ে শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া বলেন, কিতা খিতি কইরা সংগঠন একটা করছে। টাকা নেওয়ার তো কথা না। ইতা তো হুদা বাটপারি বলে জানান তিনি।

এব্যাপারে আঞ্চলিক শ্রম দপ্তর সিলেটের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন, কাউকে এধরণের কোনো কমিটির অনুমতি দেওয়া হয় নাই। এটা ভুয়াও হতে পারে। উপজেলা শ্রমিক ইউনিয়ন তো কোনো নাম হয়না। আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন, তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102