সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাল্লায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
শাল্লায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে শাল্লা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলামের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাস ও চারটি ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা।

ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের সেবক হিসেবে গণমুখী পুলিশিং এর মাধ্যমে জনসেবা নিশ্চিত করার জন্য ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত তিনটি উদ্দেশ্যে এই আয়োজন। প্রথমতঃ সেবা প্রদানকারী ও সেবা গ্রহনকারী কে মুখোমুখি করা যাতে করে পুলিশ সদস্যদের শতভাগ জবাবদিহিতা নিশ্চিত হয়।

বক্তারা আরও বলেন, পুলিশি সেবা বঞ্চিত ভুক্তভোগীদের কথা গুরুত্বসহকারে শুনে তাদের সেবা প্রদান করা। বিশেষ করে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যারা সমাজের নেতা, সমাজকে সামনে থেকে নেতৃত্ব দেন তাদের পরামর্শ গুরুত্বসহকারে শোনা। যাতে করে পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষেই পুলিশ কাজ করছে বলে জানান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102