শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
ফুটবল জাদুকরের শেষ অধ্যায় ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত দোয়ারাবাজারের জামিউল হাসান আরাফ তাহিরপুরে ২০ লাখ টাকার মালামাল চুরি, হাফিজুর রহমান নামের সার ব্যবসায়ী আটক ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত

নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে কন্ট্রেকটারদের মানববন্ধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে কন্ট্রেকটারদের মানববন্ধন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপি রড, সিমেন্ট, বিটুবিন, ইট, বালু, পাথরসহ সকল প্রকার নির্মাণ সামগ্রী লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ার রোড এলাকায় মানববন্ধনটি আয়োজন করে কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশন এলজিইডির পক্ষ থেকে।

কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতির আবুল মহসিন মাহবুবের সভাপতিত্বে ও সংগঠনের নেতা জিয়াউর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ- সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শঙ্কর দেব, সংগঠন নেতা আতিকুর রহমান, রেনু মিয়া, আনোয়ারুল হক, নৃপতি রায়, বিশ্বজিৎ রায়, মনোয়ার হোসেন, মাজিদুর রহমান, অরুণ দাশ, আব্দুর রউফ, মুজাহিদ উদ্দিন জুয়েল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আজকে দূঃখের সাথে আমাদের বলতে হচ্ছে দেশব্যাপী সকল প্রকার জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, আমরা যারা নির্মাণ কাজে নিয়োজিত আমরাও আজকে অসহায় কারণ রড সিমেন্টের দাম অনেক বেড়ে গিয়েছে যে রড আমরা ৬৩ হাজার টাকা সেটি এখন ৯৫-৯৬ হাজার টাকা, যে পাথর আমরা কিনেছি ৭০-৮০ টাকায় সেটি এখন ১৫০-১৬০ টাকা ও সিমেন্টের দাম গিয়ে দাড়িয়েছে ৫০০ টাকা এরকম যদি চলতে তাকে তাহলে আমাদের পথে বসা লাগবে। তাই আমরা চাই সরকার আমরা যারা নির্মাণকাজ করি তাদেরকে সরকার পণ্যগুলো ভ্যাটমুক্ত করে দিতে হবে এবং সরকারকে অনুরোধ আমাদের জন্য বিশেষ প্রনোদনার ব্যবস্থা করতে দিতে হবে।

মানববন্ধন শেষে কন্ট্রেকটার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংগঠনের নেতারা সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102