সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

কানাইঘাটে মস্তাক আহমদ পলাশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
কানাইঘাটে মস্তাক আহমদ পলাশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Sunamganj Journal

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে শেখ রাসেল ফুটবল একাডেমী চতুল ঈদগাহ বাজার শাখা আয়োজিত মস্তাক আহমদ পলাশ ২য় মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ সোমবার (৭ মার্চ) চতুল ঈদগাহ বাজার মাঠে অনুষ্ঠিত হয়।

খেলা পরিচালনা কমিটির সভাপতি ক্রীড়া সংগঠক হাবিবুল্লার সভাপতিত্বে এবং ডা: কিবরিয়া আহমদ ও ছাত্রনেতা আশরাফ চৌধুরীর যৌথ পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, গ্রীস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিন।

উক্ত খেলায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আম্বিয়া, বিশিষ্ট মুরব্বী ফয়জুল্লাহ, বড়চতুল ইউপি যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম রুবেল, বড়চতুল ইউপি সদস্য আব্দুল কাদির, হারুনুর রশিদ কালাই, আব্দুল্লাহ প্রমূখ।

উক্ত খেলায় ভাই ভাই ফুটবল একাদশ মুক্তাপুর কানাইঘাট ২ গোলে সুমন ফুটবল একাদশ মানিকপাড়া জৈন্তাপুরকে হারিয়ে জয়লাভ করে। এতে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ খেলায় বিজয়ী ও পরাজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102