রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সুনামগঞ্জে মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা-২০২২ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা দেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়নাল আবেদীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বীর মুক্তিযোদ্ধাসহ অনেকে।

জেলায় সম্মাননা গ্রহণকারী মহিলা বীর মুক্তিযোদ্ধা হলেন রমা রানী দাস, প্রমিলা দাস, মোছাঃ কুলসুম বিবি, আলেক জান বিবি, বাসন্তী ধর, গুলবাহার ও পিয়ার চান।

প্রসঙ্গত, কেন্দ্রীয়ভাবে ওসমানী স্মৃতি মিলনায়তন হতে ৬৪টি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি সংযুক্ত থেকে সুনামগঞ্জ জেলায় বসবাসকারী ৭জন মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102