দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা ডা.আব্দুর রহিমের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ।
সোমবার বিকালে দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হল রোমে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ মুহিবুর রহমান মানিক।
এমপি মানিক বলেন, ডাক্তার আব্দুর রহিম একজন আদর্শবান ত্যাগী ও সংগ্রামী উপজেলা চেয়ারম্যান ছিলেন। যুগ যুগ ধরে দোয়ারাবাজার বাসী তাকে স্মরণ করবে। স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, ডাক্তার রহিম উপজেলার দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। সবাই তাকে ভালো বাসতেন। মানুষের অধিকার নিয়ে সব সময় আন্দোলন সংগ্রাম করেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, কৃষি অফিসার মো. মহসিন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, লক্ষিপুর ও সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সুরমা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আমিরুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, রুহুল কুদ্দুছ তিলক প্রমুখ।