দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের মুক্তির দাবীতে
উত্তাল হয়ে উঠছে দিরাই।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে
উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা প্রদীপ রায়ের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানা পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. সোহেল আহমদের সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, হাফিজুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক এড. অভিরাম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, কামরুল ইসলাম,জাহেদ চৌধুরী, ইকবাল সরদার, সায়েল চৌধুরী, সজিব নুরসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।