মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারায় নৌকা প্রতীকে প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন আবুল মিয়া

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
দোয়ারায় নৌকা প্রতীকে প্রতি সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন আবুল মিয়া - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, নৌকা প্রতিকের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছেন উপজেলা ছাত্রলীগর সাবেক সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক উপজেলা ক্রিড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়া।

সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর মাধ্যমে প্রার্থীতা প্রত্যাহার করেন আবুল মিয়া।

পরে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী আবদুল হামিদ এর পক্ষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠে থাকার প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল হামিদ এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে নৌকাকে বিজয়ী করতে হবে। আবুল মিয়া প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার প্রতি সমর্থন জানানোয় অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে নৌকা প্রতীক হচ্ছে জননেত্রী শেখ হাসিনার প্রতীক। ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের বিকল্প নেই।

আবুল মিয়া বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতীক নৌকার প্রতি সমর্থন জনিয়ে প্রার্থীতা প্রত্যাহার করেছি। জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এর নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক এর অনুপ্রেরণায় প্রার্থীতা প্রত্যাহার করে দলের সকলককে নিয়ে মাঠে কাজ করবো। নৌকাকে বিজয়ী করবো।’

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবদুল হামিদ বলেন, ‘উপজেলা আওয়াী যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া আগামীর অহংকার। তাঁর পিতা দলের একজন ত্যাঁগী নেতা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক। এই ইউনিয়নের তিনতিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক। তাঁর নেতৃত্বেে আমরা সবসময় ঐক্যবদ্ধ। আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ জানাই। আমি সকলের ভোট, দোয়া ও ভালোবাসা চাই।’

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া, মাঃ আলী হায়দার, আব্দুল জলিল,আকবর আলী, সিরাজ মিয়া,অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল আওয়াল,কাছন মিয়া, উপজেলা সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া প্রমুখ।

এসময় আরো উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102