সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

অনলাইনে শপিংয়ের নামে প্রতারণা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
অনলাইনে শপিংয়ের নামে প্রতারণা - Sunamganj Journal

জয়নাল আবেদীনঃ গতকাল রোববার সুনামগঞ্জ সদর থানার একজন অভিযোগ করলেন। অভিযোগে তিনি লকনো ফ্যাশন (Lucknow Fashion) নামে ফেসবুকে অনলাইন শপে জামা পছন্দ করে অর্ডার করেন। তখন তারা জামার দাম বিকাশ করে দিতে বলে। তিনি গত ২০/১০/২১ তারিখে বিকাশ করে টাকা পাঠিয়ে দিলেন।

তারা জানাল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বা এস এ পরিবহন কুরিয়রে সার্ভিসে পাঠাবে। তিনি বলেন ঠিক আছে কুরিয়ারে ছাড়ার পর আমাকে মেমো রিসিটের ছবি পাঠিয়ে দিয়েন।

এখন জামা আর পাঠায়না।তিনি ফেসবুক পেইজের মেসেঞ্জারে বারবার নক করেও পাচ্ছেন না।আমাকে তাদের মোবাইল এবং বিকাশ নাম্বার দিলে দেখি দুটোই বন্ধ।লোকেশন নিয়ে দেখি হাতিরপুল, ঢাকা অবস্থান।

আমার ধারণা এরা প্রতারক। আমি ঢাকা পুলিশকে তথ্য পাঠিয়ে দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ অনলাইনে শপিংয়ে প্রতারক চিনার উপায়ঃ-

১। তাদের ফেসবুক পেইজে যে নাম্বার দেয়া থাকবে, সেটা বন্ধ থাকবে। এক্ষেত্রে আমার অভিযোগকারী তা যাচাই না করে টাকা বিকাশ করেছেন।কেননা আমি অনুসন্ধান করতে গিয়ে দেখলাম সেটি গত জুন/২০২১ থেকে বন্ধ আছে।

২।অথবা ফেসবুকের পেইজে কোন মোবাইল নাম্বার থাকবেনা।

৩। এদের ফেসবুক পেইজে আকর্ষণীয় অফার চলছে নামক বিজ্ঞাপন থাকবে।যেমন – ধামাকা অফার,একটি কিনলে একটি ফ্রী। যাহাতে আপনি লোভে পড়ে ক্রয় করেন।

৪। অনলাইনে ক্রয় করার ক্ষেত্রে সরকার নিয়ম করেছে মাল পাওয়ার পর টাকা দিতে,আগে নয়।হতে পারে কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে টাকা দিয়ে মাল রিসিভ করা।

সর্বোপরি বলব, সচেতনতাই পারে প্রতারণার হাত থেকে আমাদের রক্ষা করতে। পুলিশ প্রতারণা বন্ধে তৎপর রয়েছে। ধন্যবাদ।

লেখকঃ অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সুনামগঞ্জ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102