মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মেয়েদের ছলনা!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
মেয়েদের ছলনা! - Sunamganj Journal

জয়নাল আবেদীনঃ আজ আমার ফেসবুকের ইনবক্সে সুনামগঞ্জের এক ভাই আমার কাছে আইনি সহায়তা চেয়েছেন।

প্রশ্ন করে জানতে পারলাম তিনি একটি মেয়েকে চার বছর থেকে ভালোবাসেন।তাকে বিভিন্নভাবে হেল্প করতেন। এমনকি তাকে আর্থিক সাহায্য করেছেন।বিভিন্ন গিফট দিয়েছেন। অনেক টাকা খরচ করেছেন।

তিনি বিশ্বাস করতেন, বিয়ে তাকেই করবেন।এজন্য তাকে সময় দিতে গিয়ে নিজের পড়ালেখা ভালোভাবে করতে পারেননি। এখন সেই মেয়ে তাকে পাত্তা দেয়না। তার ফোন ধরে না।পরে খোঁজ নিয়ে জানতে পারেন, সেই মেয়ের আরো তিন জনের সাথে সম্পর্ক।

তিনি প্রেমে এতটাই অন্ধ হয়েছিলেন, যাহা পূর্বে বুঝতে পারেননি। তারপরও তিনি মেয়েটিকে প্রচন্ড ভালোবাসেন এবং দুই বছরের মধ্যে বিয়ে করতে চান। কিন্তু মেয়ে রাজি নয়।এখন তিনি কি করবেন?

আমি তাকে বললাম, আইন মেয়েদের পক্ষে। আপনি নিজে ভালোভাবে লেখা পড়া করেন।জীবনে প্রতিষ্ঠিত হোন।তাহলে দেখবেন – একদিন শুধু মেয়ে না, মেয়ের মাও আপনার জন্য পাগল হবে, মেয়েকে বিয়ে দিতে।

এখানে বলে রাখি,আপনি যদি রাগের বশতঃ মেয়ের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও যদি নেটে ছেড়ে দেন। তাহলে মেয়ে আপনার বিরুদ্ধে তিনটি মামলা করতে পারবে। যথা-

১।পর্ণগ্রাফি আইনে মামলা
২। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
৩।নারি ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ মামলা)

একবার মামলায় ফেসে গেলে সরকারি চাকরি কিংবা বিদেশ যাওয়ার পুলিশ ক্লিয়ারেন্স আটকে যাবার সম্ভাবনাই বেশি। তাই মেয়েদের ছলনায় পড়না।

লেখকঃ অতিরিক্ত পুলিশ সুপার(সুনামগঞ্জ সদর সার্কেল), সুনামগঞ্জ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102