সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সরকার সম্পূর্নভাবে ব্যার্থ-মির্জা ফখরুল

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
সরকার সম্পূর্নভাবে ব্যার্থ-মির্জা ফখরুল - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখলুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাম্প্রদায়িকতা উষ্কে দিচ্ছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। কুমিল্লাতে পূজামন্ডুপে পবিত্র কোরআন রাখা হয়েছে আওয়ামীলীগের অধীনে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়েছে তারা। বাংলার সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু সরকার সম্পূর্নভাবে ব্যার্থ হয়েছে। বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তাও দিতে পারেনি। এতে এই সরকারের পদত্যাগ করা উচিত।

রোববার দুপুরে সুনামগঞ্জে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসে দেশে মেঘা প্রকল্প তৈরা করে মেঘা দুর্নীতি করছে। দুর্নীতিটা হচ্ছে তাদের প্রধান কাজ। ১০ টাকা কেজিতে চাল দিবে বলে এখন দাম বাড়িয়ে ৭০টাকায় চাল খাওয়াচ্ছে বর্তমান সরকার। ১৯৭১ সালে বাংলার জনগণ যুদ্ধ করেছিলো একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে, মানুষের ভোট দেয়ার অধিকার, ভাতের অধিকার, বাকস্বাধীনতা, মানবিক মর্যাদা নিশ্চিত করা জন্য। কিন্তু এসব কিছু বর্তমান আওয়ামীলীগ সরকার হনন করেছে। মানুষের ভোটের ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। বর্তমানে বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। দুঃসময় পার করছে।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এদেশে নির্বাচন তখনই হবে যখন দেশে নির্বাচনের পরিবেশ তৈরী হবে। নির্বাচনের পরিবেশ তৈরী হতে হলে সরকারকে ক্ষমতা থেকে নেমে নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে। তাহলে জনগণের ভোটের নির্বাচন সম্ভব। না হয় তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।

শেষে বিকালে শহরের জামতলা জান্নাত কমিউনিটি সেন্টারে সদস্য প্রয়াত বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়ার শোক সভায় যোগদিয়ে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তিনি।

শোকসভায় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাশাওয়াত হোসেন জীবন, সদস্য নাছির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য নজির হোসেন প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102