মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে বিএমএর মানববন্ধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে বিএমএর মানববন্ধন - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন(বিএমএ)’র নির্দেশনাক্রমে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বিএমএ জেলা শাখার উদ্যোগে রোববার সকালে সদর হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিএমএ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ডা. এম নূরুল ইসলাম, সুনামগঞ্জ সদর হাসপাতালের (তত্ত্বাবধায়ক) উপ-পরিচালক ডা. আনিসুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান স্বপন, জুনিয়র কনসালটেন্ট ডা. বিস্নু প্রসাদ চন্দ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী, ডা. স্বাধীন কুমার দাস, ডা. মধুসূদন ধর প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদে বিএমএর মানববন্ধন - Sunamganj Journal
এসময় উপস্থিত ছিলেন, ডা. সালেহ আহমেদ আলমগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন শরীফি, ডা. দেলোয়ার হোসেন, ডা. আব্দুল্লাহ হেল মারুফ, ডা.মইন উদ্দিন, ডা. সুমন ভূইয়া, গাইনী বিশেষজ্ঞ ডা. লিপিকা দাস, ডা. শ্যামল চন্দ্র বর্মন, ডা. জিয়াউর রহমান, ডা. আশুতোষ সিংহ, ডা. এ এম এ আইয়ূব আনসারী, ডা. মাহবুবুর রহমান রকি, ডা. মানস তালুকদার, ডা. কামরুল হাসান, ডা.অভিক দাস চৌধুরী, ডা. সায়েম রেজা, ডা. আখতারুজ্জামান আখন্দ, ডা. এনামুক হক খান , ডা. শাহীন আক্তার, ডা. ইসরাত জাহান সোনিয়া, ডা. বদিউল আলম, ডা. আল আমিন শাওন, ডা. অরুনিমা দাস, ডা. দেবারতি দাস, ডা. সজীব কবির ভূইয়া, ডা. সাকি, সেবা তত্বাবধায়ক ফাতেম বেগম, সিনিয়র স্টাফ নার্স আমেনা বেগম, রুনা আহমেদ, স্বপ্না রানী।

বিএমএ সভাপতি ডা. মো. আব্দুল হাকিম দেশব্যাপী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভিডিও ফুটেজের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবী জানান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102