নিজস্ব প্রতিবেদক: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে অবমাননা করে আপত্তিকর পোস্ট দেয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে সনাতনধর্মাম্বলী কৌশিক রায় ভানু (১৭) নামের কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়। সে আমবাড়িবাজারের ব্যবসায়ী কৃপাসিন্ধু রায় ভানুর ছেলে।
এঘটনায় এলাকা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ শনিবার দুপুরে কৌশিক রায় তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেইসবুক) আইডি থেকে হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এর কিছুক্ষণের মধ্যেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পরিস্থিতি উত্তপ্ত দেখে তার বাবা পুলিশকে খবর দিয়ে নিজেই ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করে দেন।
এদিকে এপোস্টকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আমবাড়িবাজারে বিক্ষোভ মিছিল বের করেন। সংহিতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ, র্যাব ও প্রশাসনের লোকজন আমবাড়ি বাজারে অবস্থান করে পরিস্থিতি শান্ত রাখেন। বিক্ষোভ মিছিল হলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ জানান, পোস্টদাতাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যাতে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, বর্তমানে ফেইসবুকে পোস্টদাতা কৌশিককে গোয়েন্দ হেফাজতে রাখা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে আমবাড়ি বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।