রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

হ্যাকিং থেকে অ্যাকাউন্টকে সুরক্ষা দিতে নতুন ফিচার ‘ফেসবুক প্রোটেক্ট’

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
হ্যাকিং থেকে অ্যাকাউন্টকে সুরক্ষা দিতে নতুন ফিচার 'ফেসবুক প্রোটেক্ট' - Sunamganj Journal

আইটি ডেস্কঃ হ্যাকিং থেকে অ্যাকাউন্ট নিরাপদে রাখতে ব্যবহারকারীদের ‘ফেসবুক প্রোটেক্ট’ চালু করতে বলছে ফেসবুক। এর মাধ্যমে হ্যাকারদের উদ্দেশ্যপূর্ণ হামলা থেকে অ্যাকাউন্টকে সুরক্ষা দেবে এই উন্নত নিরাপত্তা প্রোগ্রামটি।

বিশ্বে ফেইসবুকের নিয়মিত ব্যবহারকারী এখন প্রায় ২৯০ কোটি। ভার্চুয়াল মাধ্যম হলেও বাস্তবতাকে এটি প্রভাবিত করছে প্রতিনিয়ত। কখনো ব্যবহারকারীর আইডি হ্যাক করে হুমকি বা অর্থ আদায়। আবার ফেইক আইডি তৈরি করে প্রতারণা, কখনো ভুয়া তথ্য-ভিডিও কিংবা ছবির পোস্টে গুজব ছড়িয়ে হামলা-সহিংসতা।

ফেসবুক অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তা দিতে এবার তাই ‘ফেসবুক প্রোটেক্ট’ নামে নতুন ফিচার এনেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান। ৩০শে অক্টোবরের মধ্যে যা ‘চালু’ না করলে লক হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।

ফেসবুক ও গুগলের সাবেক কমিউনিটি ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ নিজামি বলেন, আমাদের বাংলাদেশে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সংখ্যা অনেক বেশি। আইডি হ্যাকিং করে হ্যাকাররা না ধরনের প্রতারণা করে থাকে। এসব প্রতারণা থেকে মুক্তি পেতেই এই টু ফ্যাক্টর অথিন্টিফিকেশানটি আমাদের সেফটি দিবে।

ফেসবুক প্রোটেক্ট চালু করতে প্রথমেই যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তারপর ক্লিক করতে হবে সেটিংসে। সেখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগইন এলেই দেখাবে ফেসবুক প্রোটেক্ট ইজ অফ। সেখান থেকে অ্যারো অপশনে ক্লিক করে ফেসবুকের শর্তবলীর সাথে একমত হয়ে নেক্সট গেলেই পাওয়া যাবে টু ফ্যাক্টর অথিন্টিফিকেশান।

এখানে ফিক্স নাউ থেকে টার্ন অন। চালু হয়ে যাবে ফেসবুক প্রোটেক্ট। কিন্তু সেটি কীভাবে সচল রাখতে চান সেজন্য পাবেন তিনটি অপশন। এরমধ্যে টেক্সট মেসেজের মাধ্যমে খুব সহজে সেটি সম্ভব। এটা সিলেক্ট করে ব্যবহারকারীর ফোন নম্বর দিয়ে কনফার্ম করতে হবে। তারপরই মোবাইলে ওটিপি কোড পাবেন ব্যবহারকারী। সেটি নির্ধারিত স্থানে বসিয়ে ফেসবুক পাসওয়ার্ড দিলেই টু ফ্যাক্টর অথিন্টিফিকেশান অন দেখতে পাবেন ব্যবহারকারী।

এরপর সেটিংস থেকে ‘চেক ইউর ইর্ম্পটেন্ট সিকিউরিটি সেটিংসে’ গেলেই আরেকবার নিশ্চিত হতে পারবেন ব্যবহারকারী।

আরিফ নিজামি বলেন, টু ফ্যাক্টর অথিন্টিফিকেশান ফিচারটি ফেসবুক ব্যবহারকারীদের জন্য তাদের আইডির নিরাপত্তার জন্য খুবই উপকারী। আমাদেরকেও সচেতন হতে হবে ফেসবুক ব্যবহারে। টু ফ্যাক্টর অথিন্টিফিকেশান চালু করার পর আমাদেরকে যে ওটিপি কোডটি পাঠাবে সেটি কারো সাথে শেয়ার করা যাবে না।

এদিকে, ভার্চ্যুয়াল রিয়েলিটির ব্যবহার যুক্ত করে ব্র্যান্ড পুনর্গঠনের উদ্দেশ্যে নাম পরিবর্তন করতে যাচ্ছে ফেইসবুক। এই নতুন নাম জানা যাবে ২৮শে অক্টোবরের মধ্যে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102