নিজস্ব প্রতিবেদক: মানবতার চোখ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাদিকুর রহমানের আমন্ত্রণে সংস্থার কার্যালয় পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।
শুক্রবার দুপুরে সংস্থার কার্যালয় পরিদর্শন শেষে এই নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সুনামগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট খাইরুল কবির রুমেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হাবিব মারুফ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু, মানবতার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জামিনুল হকসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে সুনামগঞ্জের অসহায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।