সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আবুল বরকত চেয়ারম্যানের নির্বাচনী সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
আবুল বরকত চেয়ারম্যানের নির্বাচনী সভা অনুষ্ঠিত - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল বরকতের নির্বাচনী উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধা ৭ টায় শহরের নবীনগর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

মাইজবাড়ী গ্রামের মুরব্বি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত।

এছাড়া বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ইছাক আলী, বদিপুর গ্রামের আছরব আলী, আহমদ আলী ময়না, আব্দুল মোনীয়েম, বিশিষ্ট ব্যবসায়ী আসক আলী, মাইজবাড়ী পশ্চিমপাড়ার ফজলুল হক, শফিক মিয়া, পূর্বপাড়া এলাকার কবির হোসেন, ধারারগাঁও গ্রামের আনোয়ার হোসেন, খাইনতয়র গ্রামের আনোয়ার হোসেন, ঘুধারগাঁও গ্রামের আব্দুর রহমান, রজব আলী প্রমুখ।

সভায় কোরবান নগর ইউনিয়নের মাইজবাড়ী, বদিপুর, ধারারগাঁও, ঘুধারগাঁও, কোরবাননগর, আপতাবনগর, নবীনগরসহ সবকটি গ্রামের হাজার হাজার মানুষ এই নির্বাচনী সভায় অংশ নেয়।

দলমত নির্বিশেষে সবাই আবুল বরকতকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিনয় পরিষদ নির্বাচন করার দাবি জানান। পাশাপাশি বর্তমান চলমান উন্নয়নের ধারাবাহিকতা অভ্যাহত রাখতে আবারও বিপুল ভোটে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এলাকাবাসী।

সভায় চেয়ারম্যান আবুল বরকত বলেন, আমি কোন অবৈধ উপার্জন চাই না। সবসময় চাই হালাল উপার্জন করে খেতে। এই নির্বাচন আমার তৃতীয়। গত দুইবার চেয়ারম্যান বানানোয় আপনাদের কী করেছি সবকিছু আপনারা জানেন। গত ১১ বছরে জনপ্রতিনিধিত্ব করেছি তাতে কিছু ভুল ত্রুটি থাকতে পারে এসব ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকবেই। আপনারার সবকিছু রক্ষা করার অধিকার রাখি যদি তাহলে আপনারা আমাকে আবার নির্বাচিত করবেন। অনেকে অনেক রখম প্রচারণা চালাচ্ছেন কিন্তু আমি তা করিনি। আমার প্রচারণার শক্তি জনগণ। তাদেরকে নিয়ে আমি প্রচারণা করবো।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা নিয়ে প্রচারণায় যাওয়ার জন্য এই নির্বাচনী উদ্বোধনী সভার আয়োজন করা হয়েছে। আমি চাই আমার এলাকাবাসীকে নিয়ে এ যাত্রা শুরু করবো। আপনারাই আমার শক্তি

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102