বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি  ও আলোচনা সভা - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের হাজিপাড়া, আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট, ডিএসরোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ সদর মডেল থানায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জয়নাল আবেদীন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সহিদুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার প্রমুখ।

এদিকে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যেতি পাঠাগারে বিআরটি ও সড়ক জনপথ বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিআরটিএর মটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বণিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হায়দার আলী, সেবক সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। এছাড়া সড়কগুলোতে পরিবহন চলাচলের জন্য ভাঙাচুরা থেকে মেরামত করে যানচলাচন উপযোগী করে দিতে হবে। তাহলে দুর্ঘটনা কমে আসবে এবং নিরাপদ সড়ক হবে। জেলাশহরসহ দেশের সবকটি সড়কেই ফিটনেস বিহীন গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন নিরাপদ সড়ক চাই ও সেবক নামের সংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102