বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে আওয়ামীলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে জেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার বেলা ১২ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্ট, ডিএসরোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ ঐতিহ্য জাদুঘরে গিয়ে সম্প্রীতির সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হাজি নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের আইন বিষযক সম্পাদক অ্যাড. মো. আব্দুল করিম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল, পৌর কাউন্সিলর আবাবিল নুর, পৌর কাউন্সিলর আহসান জামিল আনাছ, জেলা যুবলীগ নেতা এনামুল হক চৌধুরী রুমেন, জেলা ছাত্রলেিগর সভাপতি দিপংঙ্কর কান্তি দেসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

নুরুল হুদা মুকুট বলেছেন, সম্প্রীতির এই বাংলাদেশ বিএনপির ইন্দনে স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশব্যপী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা.অগ্নিসংযোগ,লুটপাঠ ও ধর্ষনের ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। এই সমস্ত স্বাধীনতা বিরোধীদের রাজপথে প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

তিনি বলেন, জাতির পিতার স্বাধীন বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শাসনামলে দেশে কোন স্বাধীনতা বিরোধী রাজাকারদের সম্প্রীতি বিনষ্ট করতে এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাঁগ্রস্থ করতে যারা পেছন থেকে ইন্দন দিচ্ছেন তাদের দাতঁভাঙ্গা জবাব দিতে সবাই প্রস্তত থাকার আহবান জানান। এই দেশ কোন গোষ্টি কিংবা এককভাবে কারো নয় এই দেশ ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিটি ধর্মের মানুষের অংশগ্রহনে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি অর্জন করা হয়েছে। এই দেশে প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে নিশ্চিন্তে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে সেই নিশ্চয়তা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন তা সুরক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এই দেশে কোন স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির রাজাকার আলবদরদের ঠাই হবে না বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এসময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ। এদেশে একটি চক্র সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও পূজামন্ডপে হামলা, হত্যা, অগ্নিসংযোগ দিয়েছেন এবং দেশে অশান্তি সৃষ্টি করছে। আওয়ামীলীগ এসব ষড়যন্ত্রকারী, খুনি ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিটি জায়গায় অবস্থান নিবে। অসাম্প্রদায়িক নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আমরা এই অশান্তি সৃষ্টিকারীদের কঠোর শাস্তির দাবি জানাই।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102