মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ইন্টারনেটে অন্য ব্যাংকে টাকা পাঠাতে ১০ টাকা মাশুল

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
ইন্টারনেটে অন্য ব্যাংকে টাকা পাঠাতে ১০ টাকা মাশুল - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ ব্যাংকের গ্রাহকদের এখন ইন্টারনেট বা অ্যাপ থেকে অন্য ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে মাশুল গুনতে হয় না। তবে কেন্দ্রীয় ব্যাংক এবার অন্য ব্যাংকে টাকা পাঠাতে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা মাশুল নির্ধারণ করে দিয়েছে। ব্যাংকগুলো এখন গ্রাহকদের কাছ থেকে এই মাশুল আদায় করবে।

এর পাশাপাশি এটিএম ও পয়েন্ট অব সেলস থেকে অর্থ উত্তোলনসহ নানা মাশুল নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা দিয়েছে। এর মধ্যে বেশ কিছু নির্দেশনা আগে থেকে বহাল আছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচের আওতায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে এক ব্যাংকের গ্রাহকের অন্য ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ টাকা মাশুল নির্ধারণ করা হলো। এই টাকা ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে আদায় করতে পারবে।

পয়েন্ট অব সেলসে (পিওএস) ব্যবহার করে নগদ টাকা উত্তোলন করা হলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা মাশুল দিতে হবে। এই মাশুল গ্রাহকের কাছ থেকে আদায় করা যাবে। কার্ড প্রদানকারী ব্যাংক এই মাশুল পিওএস সেবাদাতা ব্যাংককে প্রদান করবে। আর এক ব্যাংকের পিওএস ব্যবহার করে অন্য ব্যাংকের কার্ডে লেনদেনে মার্চেন্টের কাছ থেকে ১ দশমিক ৬ শতাংশ মাশুল আদায় করা যাবে। এর মধ্যে ১ দশমিক ১ শতাংশ কার্ড প্রদানকারী ব্যাংককে দিতে হবে। তবে এ ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা যাবে না।

ন্যাশনাল পেমেন্ট সুইচের আওতায় এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম থেকে প্রতিবার টাকা উত্তোলনে ২০ টাকা, স্থিতি দেখার জন্য ৫ টাকা, খুদে হিসাব বিবরণীর জন্য ৫ টাকা, টাকা স্থানান্তরের জন্য ১০ টাকা ও নগদ টাকা জমার জন্য ২০ টাকা মাশুল নিতে পারবে। এই মাশুল কার্ড প্রদানকারী ব্যাংক এটিএম সেবা দেওয়া ব্যাংককে প্রদান করবে। তবে এ ক্ষেত্রে এটিএম থেকে প্রতিবার টাকা উত্তোলনে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১৫ টাকা নেওয়া যাবে, বাকি ৫ টাকা ব্যাংককে ভর্তুকি দিতে হবে।

কার্ডের মাধ্যমে সরকারি পরিষেবার মূল্য পরিশোধে ২৫ হাজার টাকা পর্যন্ত ২০ টাকা আদায় করা যাবে। এর মধ্যে ৫ টাকা পাবে কার্ড প্রদানকারী ব্যাংক।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102