সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

গুচ্ছ পদ্ধতিতে শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
গুচ্ছ পদ্ধতিতে শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন - Sunamganj Journal

শাবিপ্রবি প্রতিনিধিঃ কোনো ধরণের জালিয়াতির অভিযোগ ছাড়াই গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, আইআইসিটি ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কেন্দ্রীয় অডিটোরিয়াম এবং ইউনিভার্সিটি স্কুল ও কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ ১০টি কেন্দ্রে দুপর ১২ টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে ৪ হাজার ৭ শত ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩ শত ৬৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট শিক্ষার্থীর ৯২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ শত ৪৬ জন। আজ রবিবার পরীক্ষা শেষে এ তথ্য জানিয়েছেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের সভাপতি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

জানা যায়, এই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে দেশের গুচ্ছ অন্তর্ভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। গুচ্ছ পরীক্ষার ফলাফল শেষে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে আলাদা আলাদা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। সেই অনুসারে গুচ্ছ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। এছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা মানবিক ও সামাজিক অনুষদ অন্তর্ভুক্ত বিভাগগুলোতেও আবেদন করতে পারবেন।

গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, জিএসটির গুচ্ছ ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের দুর্ভোগ কমেছে। এতে বাংলাদেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আশাকরি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরো সুন্দরভাবে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যাবে। এছাড়া আমরা আগামী দুই-তিন দিনের মধ্য ফলাফল ঘোষণা চেষ্টা করবো।

উল্লেখ্য, আগামী ২৪ অক্টোর মানবিক শাখার শিক্ষার্থীদের ‘বি’ ইউনিট ও ১ নভেম্বর বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102