সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মিমির হাসিতেই সব ‘বাজি’ মাত!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
মিমির হাসিতেই সব ‘বাজি’ মাত! - Sunamganj Journal

বিনোদন ডেস্কঃ অভিনেতা জিতের সঙ্গে তার প্রেম আর দেবীপক্ষ। মিলেমিশে এক পর্দা থেকে বাস্তব। পূজার শুরুতেই ‘বাজি’মাত মিমি চক্রবর্তীর। পঞ্চমীতে মুক্তি পাওয়া নতুন ছবি ‘বাজি’ নিয়েই ব্যস্ত ছিলেন ‘গানের ওপারে’-র ‘পুপে’।

সমস্ত চরিত্রের মোড়ক সরিয়ে ষষ্ঠী থেকেই তিনি শুধুমাত্র মিমি। ঘরের মেয়ে, বন্ধুবান্ধবের কাছের মানুষ। সময় কাটছে আবাসনের পূজায়, মা দুর্গার আরাধনায় মেতে। মহাসপ্তমীর সাজে হালকা নীল শাড়ি এবং লাল ব্লাউজ। মা দুর্গার বেদীর সামনেই বসে ছবি তুলেছেন। সোনার গয়না, লাল টিপ, উজ্জ্বল হাসিতে ঝলমলে তারকা-সাংসদ।

সবুজ হাতকাটা ব্লাউজ আর দক্ষিণী সিল্ক শাড়িতে মিমির মহাষ্টমী। তার যোগ্য সঙ্গতে দক্ষিণী ধাঁচের সোনার গয়না। কপালে লাল টিপ। টানটান খোঁপা সাজে এনেছে আলাদা মাত্রা। প্রতিবেশী, আত্মীয়দের সঙ্গে সেলফি থেকে শুরু করে অঞ্জলি সর্বত্রই মিমির হাসিমুখ। যেন আলো হয়ে উঠল গোটা আবাসন।

নবমীর দিনও মণ্ডপের ছবি দিয়েছেন মিমি। প্রতিমার সামনে পঞ্চপ্রদীপ জ্বলছে। তবে অষ্টমীর মতো স্পষ্ট নয় সে ছবি। যেন পুজো শেষ হয়ে আসতেই তার ছবিও খানিক ম্লান, খানিক ঝাপসা। সাজে যদিও কোনও আপস নেই। খয়েরি রঙা হাতকাটা ব্লাউজ এবং শাড়িতে লেন্সবন্দি করেছেন মণ্ডপের বিভিন্ন মুহূর্ত। কোথাও রূপটান শিল্পীর সঙ্গে জমিয়ে আ়ড্ডা। কোথাও বা ঢাকের বাদ্যি। সবই ধরা রইল ক্যামেরার চোখে।

অরিন্দম শীলের ছবি ‘খেলা যখন’-এর কাজ শেষ হয়েছে পূজার আগেই। তার পর মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির কাজ শুরু করেছেন মিমি। শোনা যাচ্ছে, পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে মিমি এবং অঙ্কুশ হাজরাকে। ছবি নিয়ে অবশ্য স্পষ্ট কোনও তথ্য মেলেনি এখনও।

পূজায় যেটুকু সময় পেয়েছেন, লুটেপুটে নিয়েছেন সবটুকু আনন্দ। যেন একলপ্তে সারা বছরের অবসর কাটিয়ে নেওয়া। পুজো শেষ হলেই পর পর ছবির কাজ। অভিনেত্রী সাংসদ ডুবে যাবেন ব্যস্ততায়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102