সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চায়ের রাজ্যে ট্যুরিস্ট বাস

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
চায়ের রাজ্যে ট্যুরিস্ট বাস - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ চায়ের রাজ্য মৌলভীবাজার জেলায় চালু হলো ট্যুরিস্ট বাস সেবা। এর মাধ্যমে সীমিত খরচে দেশ-বিদেশের পর্যটকরা ঘুরে বেড়াতে পারবেন জেলার এ প্রান্ত থেকে ওপ্রান্ত।

বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

প্রাকৃতিক সৌন্দর্যের লিলাভূমি মৌলভীবাজার জেলা। যেখানে রয়েছে সৌন্দর্যে ভরপুর চা বাগান, প্রাকৃতিক ঝর্ণা মাধবকুণ্ড জলপ্রপাত। চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যান, সু-উচুঁ গগণটিলা পাহাড়। এশিয়ার বৃগৎ হাকালুকি হাওর ও পাহাড় ঘেরা মাধবপুর লেক। এসব দর্শনীয় স্থানে যেখানে প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় দূর দূরান্তের পর্যটকরা ২ থেকে ৪টি দর্শনীয় স্থান দেখেই বাকিগুলোর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হন।

আবার মাঝেমধ্যে তারা নানা বিড়ম্বনায়ও পড়েন। কম সময় ও কম খরচে অতি সহজে এসব পর্যটনকেন্দ্রগুলো দর্শনের ব্যবস্থা নিতেই জেলা প্রশাসন “ট্যুরিস্ট বাস” চালুর উদ্যোগ নেয়। এতে সহযোগীতার জন্য এগিয়ে আসে ফাতেমা এন্টার প্রাইজ।

দুটি প্যাকেজে টিকেট কাটতে পারবেন পর্যটকরা। প্যাকেজ এক এর মধ্যে রয়েছে, চা বাগান, গগন টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর।

প্যাকেজ এক এর যাত্রা শুরু স্থান নির্ধারণ করা হয়েছে শ্রীমঙ্গল। দুপুরের খাবারছাড়া টিকেট মূল্য জনপ্রতি ৩০০ টাকা। দুপুরের খাবারের জন্য ১০০ টাকা বাড়তি গুনতে হবে।

দ্বিতীয় প্যাকেজের যাত্রা শুরু হবে বড়লেখা থেকে। এর মধ্যে রয়েছে লাউয়াছড়া ইকোপার্ক, মাধবপুর লেইক, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল। দুপুরের খাবারসহ এই প্যাকেজের জনপ্রতি ভাড়া ৪৫০ টাকা। খাবার না খেলে সাড়ে তিনশো টাকায় টিকেট মিলবে।

ট্যুরিস্ট বাসের টিকেট পাওয়া যাবে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শ্যামলী, মৌলভীবাজারের হানিফ ও বড়লেখার শ্যামলী বাস কাউন্টারে। দুটি প্যাকেজেই ট্যুরিস্ট স্পটের প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা জানান, ৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এ সার্ভিস চালু করা হচ্ছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে।

দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বলেন, ‘করোনার কারণে সারা বিশ্বের পর্যটন শিল্পে ধস নেমেছে। বাংলাদেশের মানুষ একটু সময় পেলেই পরিবার নিয়ে অবসর সময়টুকু ঘুরে বেড়াতে চায়। কষ্টের চেয়ে বেশি তারা ঘুরতে যাওয়া এলাকাগুলোতে থাকা সেবাটুকু ভালোভাবে পাচ্ছেন কি না সেটাকে গুরুত্ব দেন। সিলেট বিভাগে যতো পর্যটক আসেন, তারা কিন্তু মৌলভীবাজার জেলা ঘুরে যান। মৌলভীবাজার জেলাকে সবাই চায়ের দেশ বা রাজ্য হিসেবে চেনেন। সেক্ষেত্রে এই বাস সেবা পর্যটকদের যাতায়াতের জন্য সহজ সাবলিল ও অনেক নিরাপদ হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহউর রহমানসহ প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102