নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের রাবারবাড়ী এলাকায় মোটারসাইকেল ধাক্কায় রেজিয়া খাতুন(৮০) নামের এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের রাবারবাড়ি এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের রাবার বাড়ি এলাকার মৃত এরশাদ আলীর স্ত্রী ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে মেয়ের বাড়ি আদর্শগ্রাম থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট সড়ক পারাপারের সময় পিছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠার প্রস্তুতি নিচ্ছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) এজাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।