সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মন্দিরের তোরণ ভাঙচুর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মন্দিরের তোরণ ভাঙচুর - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের পাড়ারটেক এলাকায় একটি শিব মন্দিরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তোরণ ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যেরাতে পাড়ারটেক বুড়া-বুড়ি শিবপার্বতী আশ্রমে এ ঘটনা ঘটে।

পাড়ারটেক বুড়া-বুড়ি শিব-পার্বতী আশ্রমের কোষাধ্যক্ষ গোলক ঘোষ বলেন, দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের আশপাশসহ মন্দিরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মন্দিরের প্রবেশদ্বারে একটি তোরণ নির্মাণ করা হয়। পূজা চলাকালীন মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পার্শ্ববর্তী জেলা নরসিংদীর দাউদপুর ইউনিয়নের ৫-৭ জন যুবক আশ্রমের মন্দিরে কীর্তন অনুষ্ঠানে নাচে অংশ নেয়। পরে তাদের কেউ কেউ নেশাগ্রস্ত মনে হওয়ায় তাদেরকে মন্দির থেকে বের করে দেয়া হয়। তাদের বয়স ২৫-৩০ বছরের মতো।

গোলক ঘোষ বলেন, রাত ১২টার পর আমি বাসায় চলে তাই। অন্যরাও তার তার মতো আশ্রম এলাকা ত্যাগ করে। কিন্তু মন্দিরে থাকা কয়েকজন ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘুম ভেঙে গেলে তারা দেখতে পান মন্দিরের প্রবেশপথে তোরণ ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ নেই। পরে তারা দেখেন তোরণের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তোরণটি ভেঙে ফেলা হয়েছে।

ধারণা করা হচ্ছে নাচতে না দেয়ার জেরে তারা আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, পরে মন্দিরের প্রবেশদ্বারের তোরণে হামলা চালিয়ে ভেঙে ফেলছে। এছাড়াও মন্দিরের চারপাশে আলোকসজ্জার জন্য লাগানো লাইট এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে ফেলেছ পালিয়ে গেছে তারা। ঘটনাটি কালীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। কয়েকজনের নামও পুলিশকে দেয়া হয়েছে।

একই কথা জানিয়েছেন তুমুলিয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর বাক্কু ও স্থানীয় ইউপি সদস্য মো. মুজিবুর রহমান।

এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ওসির সরকারি নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন বলেন, বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছি, তোরণের খুঁটি দুর্বল ছিল। গাড়ির ধাক্কায় তোরণটি কাঁত হয়ে পড়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সুত্র: বাংলাদেশ জার্নাল

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102