নিজস্ব প্রতিবেদকঃ “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই দিবস পালন করা হয়।
এ উপলক্ষে ফায়ার সার্ভিস কর্তৃক “ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া” অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় এ উপলক্ষ্যে জুম কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি দুর্যোগ প্রশমনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সকলকে অবগত করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, ইউনিসেফ প্রতিনিধি উন্মে কুলসুম নিপুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান/ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
