মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

তাহিরপুরে ২৯টি পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা পরিষদ ও প্রশাসন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
তাহিরপুরে ২৯টি পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা পরিষদ ও প্রশাসন - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধিঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২৯টি পূজা মন্ডপ দিনভর পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির।

মঙ্গলবার (১২অক্টোবর) সকাল থেকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে। প্রশাসনের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন উপজেলা সচেতন মহল।

এ সময় তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহমদ শাফী, তাহিরপুর থানার এস আই গোলাম হাক্কানী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, উপজেলা হিন্দু,বোদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদারসহ পূজা মন্ডব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বলেন,পূজায় ও পূজা মন্ডব এলাকায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে ও অপরাধমূলক কাজে সম্পৃক্ত পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সবাইকে সর্তক করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনান সিন্ধু চৌধুরী বাবুল বলেন,আমরা সকল ধর্মের লোক মিলেমিশে একে অন্যের ধর্মীয় উৎসব পালনে সহযোগীতা করছি। আমাদের সরকার ধর্মের কোন বিভেদ সৃষ্টি করেনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির বলেন,পুজায় মাদক সেবন করতে সম্পূর্ণ নিষেধ করে মন্ডব এলাকায় সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদেরকে শান্তিপূর্ণভাবে পূজা পরিচালনা করার জন্য বলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102