সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

যুক্তরাজ্যে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
যুক্তরাজ্যে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের অভিষেক - Sunamganj Journal

যুক্তরাজ্য সংবাদদাতা: যুক্তরাজ্যস্থ সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তিন গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করে সংগঠনটি। গত সোমবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আরমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব খালেদ রেজা খান, ডা. রোয়াব উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৃটিশ পার্লামেন্টের মেম্বার আফসানা বেগম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব মিয়া, বৃটিশ বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী, বি বি সি’র ডাইরেক্টর সাংবাদিক শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা জুনেদ আহমদ সুন্দর, মাস্টার আমির উদ্দিন, সংগঠনের ট্রেজারার শফিক আহমদ, সহসভাপতি শাহ সানোয়ার হোসাইন, আব্দুস শহীদ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদার, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, রাসেল আহমদ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফর রহমান।

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দবিরুল ইসলাম চৌধুরী, সাজ্জাদ মিয়া, জিল্লুল হোসাইন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102