দোয়ারাবাজার প্রতিনিধি: জেলার দোয়ারাবাজারে আসন্ন ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগের বিদ্রোহি সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী ইব্রাহীম খলিল সর্ব সাধারণের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন।
সোমবার সন্ধায় স্থানীয় চৌধুরীপাড়া বাজারে সর্বসাধারণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় এলাকার সকল মুরুব্বি, যুবক, পথচারী সহ গ্রামের প্রতিটি চায়ের দোকানের মানুষের সাথে মত বিনিময় সভা ও নির্বাচনী প্রচারণা গণসংযোগ চালিয়ে ভোটারদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগের বিদ্রোহি চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল সহ তার সমর্থকরা।
মতবিনিময় সভায় মানিক ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়া,মুক্তিযোদ্ধা আক্তার আলী,আসাব উদ্দিন আসু,সাদেক মাষ্টার, আব্দুল কুদ্দুছ,আক্কাস মড়ল প্রমূখ।
মতবিনিময় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্য উপস্থিত নেতা কর্মীরা বলেন, বাশতলা অঞ্চলের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার মহব্বত আলী সাহেবের সুযোগ্য সন্তান ইব্রাহিম খলিল সম্পর্কে সকলে অবগত আছেন। গরীব অসহায় পরিবার পাশে যাকে সব সময় পাওয়া যায় তিনি হচ্ছে ইব্রাহিম খলিল যিনি এলাকার একজন কৃর্তীসন্তান, বিশিষ্ট সমাজসেবক,একজন সৎ এবং ধার্মিক ব্যাক্তি হিসেবে এলাকার মানুষের মাঝে পরিচিত। আসুন আমারা সকলে সৎ যোগ্য ব্যাক্তি ইব্রাহিম খলিল এর পাশে থেকে তার সাথে কাজ করি।
মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগের বিদ্রোহি চেয়ারম্যান প্রাথী ইব্রাহিম খলিল উপস্থিত নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। সকলের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা থাকলে আমি আগামী ইউপি নির্বাচনে আপনাদের চেয়ারম্যান অর্থাৎ সেবক হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।
আপনাদের সকলের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচিত হলে সকলের পাশে থেকে নির্বাচনী এলাকায় নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো। বাংলাবাজার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বত্র চেষ্টা করবো ইনশাআল্লাহ।