দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, উপজেলা চোরাচালান ও টাস্কফোর্স কমিটির সভা, মানব পাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির অক্টোবর/২০২১ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস,, বাল্য বিবাহ, যৌতুক, ইভ টিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দোয়ারাবাজার থানার অফিসার ইন-চার্জ দেবদুলাল ধর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,উপজেলার বাংলাবাজার এবং বাগানবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডারসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সুশীল ব্যক্তিবর্গ।