রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

পোশাক পরার সময় দোয়া পড়লে কী হয়?

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
পোশাক পরার সময় দোয়া পড়লে কী হয়? - Sunamganj Journal

দুনিয়াতে পোশাক-পরিচ্ছেদ মহান আল্লাহর নেয়ামতের অন্যতম নিদর্শন। পোশাক পরায় যেমন মানুষের লজ্জা-শরম নিবারন হয় পাশাপাশি মর্যাদাবোধ ও আভিজাত্য ফুটে ওঠে। সভ্যতা, সংস্কৃতি, সৌন্দর্য্য ও রুচিবোধ প্রকাশ পায়। মহান আল্লাহ তাআলা বান্দার জন্য এ নেয়ামতের কথা তুলে ধরে বলেন-

‘হে বনি আদম! আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ-সজ্জার বস্ত্র এবং পরহেজগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে।’ (সুরা আরাফ : আয়াত ২৬)

এ পোশাক পরায় বান্দার সংযমশীলতা ও তাকওয়া প্রকাশ পায়। এ কারণে পোশাক পরার সময় প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সাহায্য প্রার্থনার নসিহত করেছেন। যারা আল্লাহর সাহায্য প্রার্থনা করবে বা দোয়া পড়বে তাদের জন্য রয়েছে দুনিয়া ও পরকালে অনন্য নেয়ামত লাভের হাতছানি। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নতুন কাপড় পরার সময় এ দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও পরকালে নিজের নিরাপত্তা ও পর্যবেক্ষণে রাখবেন।’ (তিরমিজি)

আল্লাহ তাআলা অনুগ্রহ করে মানুষকে এ কাপড় দান করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে এ দোয়া পড়ার তাগিদ দিয়েছেন।

হাদিসে নতুন পোশাক পরার সময় ওই পোশাকে নাম ধরে এভাবে আনন্দ প্রকাশ করতে বলেছেন-
– হজরত আবু সাঈদ খুদরি রাদিয়অল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো নতুন কাপড়, পাগড়ি, জামা অথবা চাদর পরতেন, তখন ওই কাপড়ের নাম ধরে বলতেন-
اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ اَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْئَلُكَ خَيْرَهُ وَ خَيْرَ مَا صُنِعَ لَهُ وَ اَعُوْذُبِكَ مِنْ شَرِّهِ وَ شَرِّ مَا صُنِعَ لَهُ
উচ্চারণ : আল্লাহুম্মা লাকাল হামদু আনংতা কাসাওতানিহি আসআলুকা খায়রাহু ওয়া খায়রা মা সুনিআলাহু ওয়া আউজুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআলাহু।’
অর্থ : ‘হে আল্লাহ! তোমার প্রশংসা, তুমি আমাকে এ কাপড় পরিয়েছ, আমি তোমার কাছে এর কল্যাণের প্রত্যাশী । যে কল্যাণের উদ্দেশ্যে এ কাপড় তৈরি করা হয়েছে। আর আমাকে তোমার আশ্রয়ে দিচ্ছি। এ কাপড় যে মন্দ উদ্দেশ্যে তৈরি হয়েছে সে মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (আবু দাউদ)

– হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নতুন কাপড় পরবে, তার পক্ষে যদি সম্ভব হয় তবে পুরাতন কাপড়টি যেন গরিবদের দান করে দেয়। আর নতুন কাপড় পরার সময় এ দোয়া পড়বে-
اَلْحَمْدُ للهِ الَّذِى كَسَانِىْ مَا اُوَارىُ بِهِ عَوْرَاتِىْ وَ اَتَجَمَّلُ بِهِ فِىْ حَيَاتِىْ
উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারিউবিহি আওরাতি ওয়া আতাঝাম্মালুবিহি ফি হায়াতি।’
অর্থ : সব ওই আল্লাহর জন্য, যিনি আমাকে কাপড় পরিয়েছেন। যার দ্বারা আমি লজ্জা নিবারণ করি এবং আমার জীবনে শোভা ও সৌন্দর্য্য লাভ করি।’

যে ব্যক্তি নতুন কাপড় পরার সময় এ দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও পরকালে নিজের নিরাপত্তা ও পর্যবেক্ষণে রাখবেন।’ (তিরমিজি)

সুতরাং মুমিন মুসলমানের উচিত নতুন কাপড়/পোশাকসহ সব সময় কাপড়/পোশাক পরার সময় প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আর তাতে প্রথমত আদায় করা হবে আল্লাহর শুকরিয়া আর দ্বিতীয়ত পাওয়া যাবে অনন্য নেয়ামত দুনিয়া ও পরকালের নিরাপত্তা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের কল্যাণ ও নিরাপত্তা লাভে এবং আল্লাহর শুকরিয়া আদায়ে পোশাক পরার সময় হাদিসে শেখানো দোয়া যথাযথভাবে পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।’

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102